spot_img

১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাষ্ট্রায়ত্ত চার ব্যাংককে আর রিফাইন্যান্সিং নয়

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক– সোনালী, রূপালী, জনতা ও অগ্রণী ব্যাংককে সরকারের পক্ষ থেকে আর কোনো অর্থ বরাদ্দ (রিফাইন্যান্সিং) দেয়া হবে না। রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে আলোচনা শেষে এ তথ্য জানান অর্থমন্ত্রী। রবিবার (২৫ আগস্ট) বিকালে রাজধানীর শেরেবাংলা নগরে ইআরডিতে এ আলোচনা সভা হয়।

অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে এখন থেকে আর রিফাইন্যান্সিং নয়। প্রতি বছর যে রিফাইন্যান্সিং করতাম লস (ঘাটতি) কভার করার জন্য, দ্যাট অফ (তা বন্ধ)। দ্যাটস স্টোরি অব পাস্ট (এটা এখন থেকে অতীত)। রিফাইন্যান্সিং আর কোনো দিন হবে না। তাদের অর্থ আয় করতে হবে। তাদের বেতন নিতে হবে এ দেশের মানুষকে দেখাশোনা করেই যোগ করেন অর্থমন্ত্রী।

চলতি অর্থবছরের বাজেটে ব্যাংকগুলোর জন্য বরাদ্দ আছে কিনা-এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এ বছরের বাজেটে এর জন্য বরাদ্দ নেই। এ সময় ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগে রাষ্ট্রায়ত্ত এ চার ব্যাংককে প্রতি অর্থবছরে ঘাটতি পূরণের জন্য অর্থ দিত সরকার।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss