spot_img

১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ৯ এপ্রিল পর্যন্ত

প্রাক প্রাথমিক থেকে শুরু করে সব রকমের শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের এই তথ্য নিশ্চিত করেছেন। আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আবুল খায়ের।

উল্লেখ্য, আগামী ২৬ মার্চ বৃহস্পতিবার থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার (২৩ মার্চ) এই ঘোষণা দেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ওই সময় পর্যন্ত সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানও ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে এবার ছুটি ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো।

আরো পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ট্রেন চলাচল

এর আগে করোনা পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এমনকি এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss