spot_img

২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ৩ অক্টোবর পর্যন্ত

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন। প্রবারণা পূর্ণিমা এবং সাপ্তাহিক ছুটি মিলে ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্তের কথা জানিয়ে বিবৃতি দিয়ে বলা হয়, বিশ্বব্যাপী মহামারি করোনার কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

আরো পড়ুন: আরও ১৮ জোড়া ট্রেন চালু

জানা গছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় আলোচনার মাধ্যমে ছুটির এই নতুন তারিখ নির্ধারণ করে।

এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষা আনুষ্ঠানিকভাবে না নেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে মূল্যায়নের ভিত্তিতে। কোভিড-১৯ ভাইরাসের কারণে সিলেবাস শেষ না হওয়া, সেশন জট সৃষ্টি না করা এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ পরিকল্পনা নেওয়া হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss