spot_img

১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ওমান প্রবাসীরা এক অক্টোবর থেকে ফিরে যেতে পারবেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন জানিয়েছেন, আগামী পহেলা অক্টোবর থেকে বাংলাদেশে আটকে পড়া ওমান প্রবাসীরা সে দেশে ফেরত যেতে পারবেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আটকে পড়া ওমান প্রবাসীদের জন্য একটি সুখবর আছে। ওমান সরকার আমাদের আজ জানিয়েছে, আটকে পড়া ওমান প্রবাসীরা আগামী ১ অক্টোবর থেকে সে দেশে ফেরত যেতে পারবেন।

করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে থাকা ওমান প্রবাসীরা সে দেশে ফিরতে পারছিলেন না। এখন তাদের ফেরার দুয়ার খুললো।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss