spot_img

২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

লাল শাড়ি-গয়নাগাটি সব আছে, শুধু নেই প্রাণ

শরীরে লাল শাড়ি জড়ানো, গয়নাগাটিও সব আছে। শুধু প্রাণটাই নেই। বধূ বেশে গিয়ে লাশ হয়ে ফিরলেন সুইটি খাতুন।

আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে রাজশাহী নগরীর সাহাপুর এলাকায় শাড়ি–গয়না পরা নববধূর লাশটি ভেসে ওঠে। গত শুক্রবার রাতে নৌকাডুবির পর থেকেই তাঁকে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল।

আরো পড়ুন:  দেশে ৩ করোনাভাইরাস রোগী শনাক্ত

রাজশাহীর নৌ-পুলিশের পবা ফাঁড়ির ইনচার্জ মেহেদী্রি মাসুদ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এ নিয়ে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিহত নয়জনের লাশ উদ্ধার করা হলো। দুটি নৌকার ৪১ জন যাত্রীর মধ্যে আজ নববধূর লাশ উদ্ধারের মাধ্যমে নিখোঁজ সবার লাশ পাওয়া গেল।

গত শুক্রবার সন্ধ্যার পর বউভাতের অনুষ্ঠান থেকে ফেরার সময় শহরের শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss