spot_img

২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ভারী বর্ষণ অব্যাহত থাকবে আরও দুদিন

লঘুচাপের প্রভাবে নগরে আরও তিনদিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় সৃষ্টি হওয়ার কারণে বহাল রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দেখানো তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত।

আজ শনিবার (২৭ জুলাই) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল তৈরি হয়েছে মেঘমালা। এতে উপকূলীয় এলাকা, বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে হতে পারে অতি ভারী বর্ষণ। পরবর্তী ৭২ ঘন্টায় তিনদিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে শনিবার চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও শঙ্কা রয়েছে ভূমিধসের।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খেপুপাড়ায় ১০৬ মিলিমিটার, সন্দ্বীপে ৯৯ মিলিমিটার এবং চট্টগ্রামে ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

চট্টগ্রামে আজ সূর্যাস্ত ৬ টা বেজে ৩৬ মিনিটে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss