spot_img

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

লিটারে সয়াবিন তেলের দাম বাড়ল ৫ টাকা

দেশে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। এবার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে ভোজ্য তেল নিয়ে এক জরুরি ব্রিফিংয়ে নতুন এই দরের কথা জানান বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান।

এর আগে গত ২৯ এপ্রিলও সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছিল, যা বোতলজাত ছিল ১৯৯ টাকা এবং খোলা সয়াবিন ছিল ১৮০ টাকা। তবে এবার খোলা তেল ও পাম তেলের বিষয়ে নতুন কোনো ঘোষণা এসেছে কি না, তা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অপরিশোধিত তেল আমদানি ব্যাহত হওয়ায় বিশ্ববাজারের সাথে তাল মেলাতেই এ সিদ্ধান্ত বলে জানা গেছে। যদিও গত এপ্রিলে বাণিজ্য মন্ত্রণালয় বাজারে পর্যাপ্ত সরবরাহের দাবি করে দাম না বাড়ানোর ইঙ্গিত দিয়েছিল, শেষ পর্যন্ত সে অবস্থান থেকে পিছু হটতে হলো সরকারকে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরেও এক দফায় বোতলজাত সয়াবিনের দাম ১৯৫ টাকা এবং ৫ লিটারের বোতল ৯৪৫ টাকা করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ভোক্তাদের প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে গুনতে হবে ২০৪ টাকা।

বাজারের এই নতুন দর আজ থেকেই কার্যকর হচ্ছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss