spot_img

৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রামুতে ঘুমন্ত নবদম্পতিকে জবাই করে হত্যা

কক্সবাজারের রামু উপজেলায় ঘুমন্ত অবস্থায় স্বামী ও স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ জুন) ভোর রাতে ঈদগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উপরের খিল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈদগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উপরের খিল এলাকার বাসিন্দা কামাল হোসেনের মেয়ে রুবি আক্তার (১৯) ও তার স্বামী নুর মোহাম্মদ (২৮)। নুর মোহাম্মদ চট্টগ্রামের রাউজান এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, ধারণা করা হচ্ছে রাত ৩টার দিকে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss