spot_img

৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

উখিয়ার সীমান্ত এলাকা থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের ফারির বিল এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বুধবার(২০ নভেম্বর)দিবাগত রাত দেড়টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ফারির বিল এলাকা থেকে ইয়াবা গুলো উদ্ধার করা হয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবির সুত্রে জানা যায়, উখিয়ার পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-১৯ হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পালংখালী ইউনিয়নের ফারির বিল নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন পরিত্যক্ত অবস্থায় ইয়াবা গুলো উদ্ধার করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss