spot_img

৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বেইলি সেতুর পাটাতন দেবে খাগড়াছড়িতে যান চলাচল বন্ধ

খাগড়াছড়ির চৌমুহনী এলাকায় বেইলি সেতুর পাটাতন দেবে যান চলাচল বন্ধ হয়ে গেছে । মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল পৌনে ৯ টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা -লংগদু সড়কে এই ঘটনা ঘটে। অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাকের কারণে বেইলি ব্রিজের পাটাতন দেবে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালখালি ছড়ার উপর বেইলি সেতুর উপর অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাক উঠার পর পাটাতন দেবে যায়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,যান চলাচল দ্রুত স্বাভাবিক করার জন্য কাঠবোঝাই ট্রাক থেকে কাঠ নামানোর কাজ শুরু হয়েছে। এরপর ট্রাকটি পাটাতন থেকে তোলা হবে। বিকল্প পথে ছোট যানবাহন চলাচল করছে তবে ভারী যানবাহন চলাচল বন্ধ আছে। বেইলি ব্রিজে যানবাহন চলাচল স্বাভাবিক করতে সময় লাগবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss