spot_img

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মারা গেছেন বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা

বাহরাইনে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা (৮৪) মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

দেশটির সংবাদ সংস্থা বিএনএ জানিয়েছে, বুধবার (১১ নভেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শেখ খলিফা।

উপসাগরীয় দেশটি প্রধানমন্ত্রীর মৃত্যুতে এক সপ্তাহের শোক ঘোষণা করেছেন রাজা শেখ হামাদ বিন ইসা আল খলিফা। এ সময় দেশের পতাকা অর্ধনমিত রাখা হবে বলেও সংবাদ সংস্থাটি জানিয়েছে।

কয়েক দশক ধরে বাহরাইনের প্রধানমন্ত্রীর পদে ছিলেন শেখ খলিফা বিন সালমান আল খলিফা। ২০১১ সালে আরব বসন্তের সময় দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের দাবি উঠে। তবে মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদেই ছিলেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss