spot_img

১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে একদিনে আরও ৭৮ জনের করোনা শনাক্ত

মৃত্যু একজনের

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৬৩৪ জন। এদিন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের।

গতকাল শনিবার (১২ ডিসেম্বর) কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২৯টি নমুনা পরীক্ষা করা হয়। রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া যায়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নগরে ৭০ জন এবং উপজেলায় ৮ জন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss