spot_img

১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এশিয়ায় সবার আগে ফাইজারের ভ্যাকসিন পেলো সিঙ্গাপুর

ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন এশিয়ার মধ্যে সবার আগে পেলো সিঙ্গাপুর। সোমবার(২১ ডিসেম্বর) এই ভ্যাকসিনের প্রথম চালান সিঙ্গাপুরে আসে। -এএফপি

সিঙ্গাপুরে ভ্যাকসিনের চালান আসে বেলজিয়াম থেকে। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে এটি আনা হয়।

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের ধারাবাহিকতায় গত সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দেয় সিঙ্গাপুর।

সিঙ্গাপুর ২০২১ সালের প্রথম আট মাসের মধ্যে ৫৭ লাখ মানুষকে এই ভ্যাকসিনের আওতায় আনার কর্মসূচি হাতে নিয়েছে। স্বাস্থ্যকর্মী, বৃদ্ধ, হাসপাতালে ভর্তি রোগীদের অগ্রাধিকার দেয়া হবে।

সোমবার ভ্যাকসিনের প্রথম চালান হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। তিনি ফেসবুকে লেখেন, ‘ভ্যাকসিনের প্রথম চালান সিঙ্গাপুরে এসেছে, আমি আনন্দিত।’

প্রধানমন্ত্রী লি সিয়েন লুং আরো লিখেছেন, একটা দীর্ঘ ও কষ্টকর বছর গেল। তার আশা, ভ্যাকসিন আসার খবর সিঙ্গাপুরবাসীকে উচ্ছ্বসিত করবে। আর ২০২১ সাল নিয়ে আশাবাদী হওয়া যাবে।

সিঙ্গাপুরে করোনার টিকা নেয়ার বিষয়টি হবে ঐচ্ছিক। তবে প্রধানমন্ত্রী লি সিয়েন লুং জনসাধারণকে ভ্যাকসিন নেয়ার জন্য ব্যাপকভাবে উৎসাহিত করছেন।

ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের দুটি ডোজ নিতে হয়। আর এই ভ্যাকসিন কমপক্ষে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়।

আরো পড়ুন: করোনার ভ্যাকসিন: ৩ কোটি ডোজ আসছে বাংলাদেশে

ভ্যাকসিন সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সিঙ্গাপুর। সেদেশের পরিবহনমন্ত্রী ওং ইয়ে কুং বলেন, ভ্যাকসিনগুলো সঠিকভাবে ফ্রিজিং করার জন্য স্থানীয়ভাবে প্রতিদিন চার টন শুকনো বরফ তৈরি করা হচ্ছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss