spot_img

২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাংলাদেশের নাগরিকত্ব পেলেন নাইজেরীয় ফুটবলার কিংসলে

৬ বছর আগে বাংলাদেশেরই মেয়ে বিয়ে করেছিলেন নাইজেরীয় স্ট্রাইকার এলিটা কিংসলে। শুধু তাই নয়, সেই সূত্রে বাংলাদেশি নাগরিক হওয়ারও আবেদন করেছিলেন। অবশেষে তার আবেদনে সবুজ সঙ্কেত দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ঘরোয়া লিগে পরিচিত ৩১ বছর বয়সী কিংসলে এখন বাংলাদেশেরই নাগরিক! তবে সেজন্য ত্যাগ স্বীকারও করতে হয়েছে। ছাড়তে হয়েছে নাইজেরিয়ার নাগরিকত্ব। দীর্ঘদিন ধরে বাংলাদেশের লিগে খেলে যাওয়া কিংসলের পরবর্তী লক্ষ্য লাল-সবুজ দলে জায়গা করে নেওয়া।

গত ১৪ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে চিঠি দিয়ে নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত করা হয়। যুগ্ম সচিব আলী রেজা সিদ্দিকী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব প্রাপ্তির বিষয়ে আপনার আবেদন যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। বাংলাদেশের নাগরিকত্ব প্রাপ্তির জন্য আপনাকে অভিনন্দন।’

নাগরিকত্ব পেয়ে কিংসলেও ভীষণ আনন্দিত। বলেছেন, ‘আমি এই দেশকে ভালোবাসি। এছাড়া এখানে আমার পরিবার আছে। তাই এই দেশের নাগরিকত্ব নিয়েছি। এখন নাগরিকত্ব পেয়ে আমি খুব খুশি।’

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss