spot_img

১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ৪২৩ জন।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২৮ জনের দেহে। এদের মধ্যে ২০৪ জন নগরীর ও ২৪ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪ হাজার ৩১৯ জনে।

রবিবার (১১ এপ্রিল) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ছয়টি ল্যাবে ১ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮০৯ জনের নমুনা পরীক্ষায় ৫২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৩৪ জনের নমুনা পরীক্ষায় ১০ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫৪ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

আরো পড়ুন: সর্বাত্মক লকডাউনেও চালু থাকবে শেয়ারবাজার

এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪০৬ জনের নমুনা পরীক্ষায় ৭৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫২ জনের নমুনা পরীক্ষায় ২৭ জন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১২ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের শরীরে করোনার জীবাণু ধরা পড়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss