spot_img

২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: একদিনে আরও ৭৭ জনের মৃত্যু

মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৩০৫ জনে।

এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৯৫৫ জন। এ নিয়ে দেশে মোট সাত লাখ ৫৪ হাজার ৬১৪ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

বুধবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরো পড়ুন: ৫ মে পর্যন্ত বিধিনিষেধে যা মানতে হবে

মৃত ৭৭ জনের মধ্যে পুরুষ ৪৩ জন ও নারী ৩৪ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss