spot_img

৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

লকডাউন আবার বাড়ছে

করোনাভাইরাস মহামারির মধ্যেই গত ১৪ এপ্রিল থেকে চলমান বিধিনিষেধ ঈদের পরেও আরও এক সপ্তাহ বাড়তে পারে। একই সঙ্গে মাস্ক ব্যবহার করাতে পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংবাদমাধ্যমকে এ কথা বলেন।

দেশজুড়ে চলমান বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত থাকছে- উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ১৬ মের পর আরও এক সপ্তাহের জন্য বিধিনিষেধ বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। একইসঙ্গে মাস্ক পরা বাধ্যতামূলক করতে পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।’

আরো পড়ুন: অতিরিক্ত যাত্রী, ফেরিতেই চাপাচাপিতে প্রাণ গেল ৬ জনের

গত ৫ এপ্রিল থেকে করোনাভাইরাস নিয়ন্ত্রণে বিভিন্ন মাত্রায় বিধিনিষেধ চলছে। বর্তমানে দূরপাল্লার গণপরিবহন বন্ধ রয়েছে। একই জেলার মধ্যে বাস ও অন্যান্য গণপরিবহন চলছে। তবে যাত্রীবাহী লঞ্চ ও ট্রেন বন্ধ রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss