spot_img

৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলে অস্ত্র হাতে ইশরাককে নামতে হয়েছে: আখতার হোসেন

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা নিতে পারছে না বলেই বিএনপি নেতা ইশরাক হোসেনকে অস্ত্র হাতে মাঠে নামতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, দেশে বর্তমানে মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ মাদক প্রবেশ করলেও তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ইশরাক কাণ্ডের মধ্য দিয়েই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদক নির্মূলের সঙ্গে যুক্ত সংস্থাগুলোর চরম ব্যর্থতা ও অকার্যকারিতা আবারও সামনে এসেছে।

ইশরাকের পদত্যাগের বিষয়ে প্রশ্ন তুলে এনসিপি সদস্য সচিব বলেন, এটি কি কেবল অস্ত্র প্রদর্শনের ঘটনা, নাকি এর পেছনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল রয়েছে—সে প্রশ্নও দেখা দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, কেবল ইশরাকের পদত্যাগ কোনো সমাধান নয় এবং এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হবে না। এটি স্রেফ একটি ‘আইওয়াশ’।

আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান ও টেকসই উত্তরণের জন্য তিনি সীমান্তে কড়া নজরদারি প্রতিষ্ঠা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। সেই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান আখতার হোসেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss