spot_img

১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় ২ জনের মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩৬ জনের দেহে। এদের মধ্যে নগরীর ৮৫ জন এবং উপজেলায় ৫১ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫২ হাজার ৮৭২ জনে।

বুধবার (২৬ মে) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের সাতটি ল্যাবে ১ হাজার ১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৩৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬০ জনের নমুনা পরীক্ষায় ৪০ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৭৯ জনের নমুনা পরীক্ষায় ১৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৩ জনের নমুনা পরীক্ষায় ২ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষায় ৩০ জনের শরীরে করোনার জীবাণু ধরা পড়েছে।

এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৬ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩১ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

আরো পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১২ জুন পর্যন্ত বাড়ল

তবে এদিন ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, মেডিক্যাল সেন্টার হাসপাতাল এবং পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা পরীক্ষা হয়নি। একই সময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩৫ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা পজিটিভ এসেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss