spot_img

১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: চট্টগ্রামে একজনের মৃত্যু, শনাক্ত ১১৬

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১১৬ জনের দেহে। এদের মধ্যে নগরের ৬৯ জন ও বিভিন্ন উপজেলার ৪৭ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৩ হাজার ১৬৯ জনে।

শনিবার (২৯ মে) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও জানা যায়, গতকাল শুক্রবার চট্টগ্রামের ৯টি ল্যাবে ৯১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১১৬ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯৬ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২০৮ জনের নমুনা পরীক্ষায় ২৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৮ জনের নমুনা পরীক্ষায় ৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৭০ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

আরো পড়ুন: বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসা শুনে গর্বে বুকটা ভরে গেছে : প্রধানমন্ত্রী

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৪ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৯৩ জনের নমুনা পরীক্ষা করে ১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৯ জনের নমুনা পরীক্ষা করে ৫ জন এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ১৯ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss