spot_img

১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় আরও ৪ জনের মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১৯ জনের দেহে। এদের মধ্যে নগরের ৮২ জন ও বিভিন্ন উপজেলার ৩৭ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৩ হাজার ৩৭০ জনে।

সোমবার (৩১ মে) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও জানা যায়, গতকাল রবিবার চট্টগ্রামের নয়টি ল্যাবে ৭০২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১১৯ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮৫ জনের নমুনা পরীক্ষায় ৩১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১৩৬ জনের নমুনা পরীক্ষায় ১৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৯ জনের নমুনা পরীক্ষায় ৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৪৬ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১০৯ জনের নমুনা পরীক্ষা করে ৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৩ জনের নমুনা পরীক্ষা করে ১১ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ৪৬ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জন ও চট্টগ্রাম মেডিকেল সেন্টার ল্যাবে ৭ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়েছে।

আরো পড়ুন: আজ রাতে আসছে ফাইজারের টিকা

একই সময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের একজনের নমুনা পরীক্ষা করে তার শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss