spot_img

১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২৯ জনের দেহে। এদের মধ্যে নগরের ৮৯ জন এবং বিভিন্ন উপজেলার ৪০ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৪ হাজার ২২১ জনে।

মঙ্গলবার (৮ জুন ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

আরও জানা যায়, গতকাল সোমবার চট্টগ্রামের ৯টি ল্যাবে ১ হাজার ৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১২৯ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৫ জনের নমুনা পরীক্ষায় ১৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩০৪ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৩৪ জনের নমুনা পরীক্ষায় ২৩ এবং চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৮৩ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের শরীরে করোনা জীবাণু ধরা পড়েছে।

এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩০ জনের নমুনা পরীক্ষা করে ৮ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৭ জনের নমুনা পরীক্ষা করে ৬ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ১১ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩ জনের নমুনা পরীক্ষা করে করো শরীরে করোনার জীবাণু পাওয়া যায় নি।

আরো পড়ুন: করোনা: রাজশাহী মেডিকেলে আরো ৮ জনের মৃত্যু

এদিন ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নমুনা পরীক্ষা হয় নি। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১০১ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss