spot_img

১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনা রোগী ফের বাড়ছে

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২৫ জনের দেহে। এদের মধ্যে নগরের ১৩১ জন এবং উপজেলার ৯৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৫ হাজার ৩২ জনে।

সোমবার (১৪ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

আরও জানা যায়, গতকাল রবিবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ১০টি ল্যাবে ৯১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২২৫ জনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৮০ জনের নমুনা পরীক্ষায় ১১৪ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১৯৭ জনের নমুনা পরীক্ষায় ১২, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৮০ জনের নমুনা পরীক্ষায় ১৭ এবং চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০৫ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০০ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ১১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১১ জনের নমুনা পরীক্ষা করে ৩ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২০ জনের নমুনা পরীক্ষা করে ৮ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ১৮ জনের নমুনা পরীক্ষা করে ৯ জন এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ১৬ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনা জীবাণু ধরা পড়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss