spot_img

৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ থাকবে ১৪ জুলাই পর্যন্ত

ভারতে করেনা পরিস্থিতি কিছুটা কমেছে কিন্তু সরকার কোনও ঝুঁকি নিতে চায় না। ফলে ভারতের সঙ্গে সীমান্ত আগামী ১৪ জুলাই পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সোমবার এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, আজ বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার শুধু সীমান্ত দিয়ে প্রবেশ করা যাবে।

তিনি বলেন, বর্তমানে লোক প্রবেশ অনেক কমে গেছে এবং সীমান্তবর্তী জেলাগুলোতে কোভিড পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন অনেক বেশি ব্যস্ত। ফলে স্থলসীমান্ত বন্দরে তিনদিন স্থানীয় প্রশাসনের লোকজন যাবে এবং প্রবেশ করা বাংলাদেশিদের কোয়ারেন্টিনসহ অন্যান্য সুবিধাদির ব্যবস্থা করবে। উল্লেখ্য গত এপ্রিল থেকে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss