spot_img

১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দেশে করোনায় একদিনে রেকর্ড ১৫৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫৩ জনের মৃত্যু হয়েছে। যা এক দিনে সর্বোচ্চ। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫০৬৫। এর আগে এক দিনে সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৬৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৮.৯৯। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৯৪৪৯১৭ রোগী।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯ হাজার ৩১৫ জনের। পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৮৭৯টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৭ লাখ ২৩ হাজার ৫৬০টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ১৫ হাজার ৬৫ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪ হাজার ৬৯৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ৪২০৭, ময়মনসিংহে ৩৫৮, চট্টগ্রামে ৬৭৩, রাজশাহীতে ৯৯২, রংপুরে ৫৫৬, খুলনায় ১৩০৪, বরিশালে ৩৪৩, সিলেটে ২২৮ জন রয়েছেন।

এছাড়া মৃত্যু ১৫৩ জনের মধ্যে ৯৬ জন পুরুষ এবং ৫৭ জন নারী। এদেরমধ্যে খুলনার ৫১, ঢাকায় ৪৬, চট্টগ্রামে ১৫, রাজশাহীতে ১২, বরিশালে ৩, সিলেটে ২, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে ৯ জন মারা গেছেন।

এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৫ হাজার ৬৫ জনের মধ্যে পুরুষ ১০ হাজার ৬৭৬ জন এবং নারী ৪ হাজার ৯৮৯ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৭০ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৪৫, ৪১ থেকে ৫০ বছরের ২৪, ৩১ থেকে ৪০ বছরের ১১ এবং ২১ থেকে ৩০ বছরের ৩ জন রয়েছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss