spot_img

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কক্সবাজারে খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৩ যুবক

কক্সবাজারের ঈদগাঁওয়ে খালে মাছ ধরতে গিয়ে তিন যুবক নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। বুধবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে ঈদগাঁওয়ের দরগাহ পাড়া খালে মাছ শিকারের সময় তারা ভেসে যায়।

নিখোঁজদের মধ্যে ঈদগাঁওয়ের দরগাহ পাড়া শাহজাহানের ছেলে মোহাম্মদ ফারুক (২২) রয়েছে। বাকি দুজনের পরিচয় এখনো জানা যায়নি। তবে তারা ১৫ বছর বয়সী কিশোর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে রামু ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোমেন বড়ুয়া বলেন, সকালে মাছ ধরতে খালে যায় এ তিনজন। এক পর্যায়ে পাহাড়ি ঢলে তারা ভেসে যায়। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু হয়েছে।

চস/আ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss