spot_img

১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় এএসআইয়ের মৃত্যু

চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেট এলাকায় ট্রাকের ধাক্কায় পুলিশের এক উপ-সহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। তার নাম মো. মাসুদুর রহমান (৫০)। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর থানার কুনডনা ফতেয়াপুর মাদ্রাসা এলাকার আজম আলীর ছেলে।

বুধবার (১১ আগস্ট) দুপুর ১ টায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক নুরুল আলম আশেক।

আরো পড়ুন: চট্টগ্রামে ৪৩ লাখ টাকার ‘মেটাফিটামিন’সহ গ্রেপ্তার ১

তিনি জানান, দুপুর ১টার দিকে ২ নম্বর গেট এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এএসআই মাসুদুর রহমান গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss