spot_img

১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আদালতে পরীমণি, পরবর্তী হাজিরা ১০ অক্টোবর

আলোচিত চিত্রনায়িকা পরীমণির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় পরবর্তী হাজিরা ১০ অক্টোবর ধার্য করেছেন আদালত। পরীমণির আইনজীবী মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে পরীমণি আজ সকাল সাড়ে ১০টার পর আদালত চত্বরে আসেন।

জামিন পাওয়ার পর আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রথম হাজিরা দেন পরীমণি। এ ছাড়া পরী মণিকে গ্রেপ্তারের পরে পুলিশ কিছু জিনিস জব্দ করেছিল। পরীমণি সেগুলো নিজের জিম্মায় নেওয়ার জন্যও আবেদন করেন।

গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তাঁর সহযোগী দীপুকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়। পরদিন ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরী মণি ও তাঁর সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

এরপর গত ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত পরী মণিকে জামিন দেন। পরের দিন তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত পান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss