spot_img

২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় আরও ৩ মৃত্যু

চট্টগ্রামে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩০৮ জনে। একই সময়ে জেলায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২৫ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ এক হাজার ৯০৪ জনে।

এর আগের দিন মঙ্গলবার চট্টগ্রামে ১ জনের মৃত্যু হয়েছিলো। এছাড়া ১ হাজার ৫০০টি নমুনা পরীক্ষা করে ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। অর্থাৎ মঙ্গলবারের তুলনায় গত একদিনে জেলায় বেড়েছে মৃত্যু, কমেছে সংক্রমণ।

বুধবার (৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী জানান, গত একদিনে চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৬০৮ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার হয় প্রায় এক দশমিক ৫৬ শতাংশ। শনাক্তদের মধ্যে নগরের ১৪ জন এবং উপজেলার ১১ জন।

তিনি আরও জানান, গত একদিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে তিনজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে পাঁচজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে সাতজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে দুইজন ও শেভরণ হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে দুইজন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে পাঁচজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss