spot_img

২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: চট্টগ্রামে একদিনে আরও ৯ জন শনাক্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এসময়ের মধ্যে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন নয়জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ দুই হাজার ৩৯৭ জনে।

সোমবার (২৯ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৪৭৩ জনের নমুনা পরীক্ষা পরীক্ষা করে নয়জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার শূন্য দশমিক ৬১ শতাংশ। শনাক্তদের সবাই শহরের বাসিন্দা।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে দুজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে তিনজন, শেভরন হাসপাতাল ল্যাবে একজন ও জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে তিনজনের করোনা শনাক্ত শনাক্ত হয়।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss