spot_img

২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ভারত করোনায় নিরাপদ না থাকলে বাংলাদেশও নিরাপদ না: শ্রিংলা

করোনা ভাইরাসে ভারত নিরাপদ না থাকলে বাংলাদেশে নিরাপদ না তেমন আবার বাংলাদেশের কিছু হলেও ভারত নিরাপদ না বলে জানান ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাজধানী ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ঘন্টাব‍্যাপী এক বৈঠকে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে অত‍্যন্ত হৃদ‍্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। দুই দেশের দ্বিপক্ষীয় বিষয় আলোচনায় স্থান পেয়েছে। এছাড়াও ই-টেকনোলজি, সীমান্তে শান্তিপূর্ণ রাখা, দুই দেশের মধ‍্যে বাণিজ্য বাড়ানো, কোভিড সহযোগিতা বিশেষ করে ওমিক্রন ভ‍্যারিয়েন্ট নিয়ে বাংলাদেশ ও ভারত কিভাবে একসঙ্গে কাজ করতে পারে সেবিষয়ে আলোচনা হয়েছে।

মাসুদ বলেন, দুই দেশ কিভাবে নিরাপদ থাকতে পারে এবং সেবিষয়ে কিভাবে সহযোগিতা হাত বাড়াতে পারে সে বিষয়েও আলোচনা হয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেন, পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর সঙ্গে দেখা করব। সন্ধ‍্যায় ভারতীয় হাইকমিশনারের বাড়িতে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করব। কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করব। তিনি বলেন, ডিসেম্বর ভারত -বাংলাদেশের জন‍্য গুরুত্বপূর্ণ। এবার আরো বেশি গুরুত্ব পেয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ১৬ ডিসেম্বর ঢাকা আসছেন। রাষ্ট্রপতির এই সফর গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে যাব। পররাষ্ট্র সচিব মাসুদের সঙ্গে বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ ইস‍্যু স্থান পেয়েছে। আমাদের মধ‍্যে উচ্চমাত্রর সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, আগামীবছর আখাউড়া-আগরতলা রেললাইন উদ্বোধন করবেন দুই প্রধানমন্ত্রী। এছাড়া শীঘ্রই চিলাহাটি-হলদিবাড়ি যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। এই লাইনে দার্জিলিং মেইল ট্রেনও চলতে পারে। আগামী বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন। সেই সফর দুই দেশের সম্পকর্কে আরও উচ্চমাত্রায় নিয়ে যাবে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss