spot_img

১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ডিসি জাহিদের উদ্যোগ অনুসরণের আহ্বান জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টার

চট্টগ্রামে পরিবেশ রক্ষায় এক ঐতিহাসিক উদ্যোগ বাস্তবায়ন করেছে জেলা প্রশাসন। প্রায় ১৫ হাজার মানুষকে সঙ্গে নিয়ে মাত্র এক দিনে জেলার ১৬টি উপজেলা ও মহানগরে এক লাখ গাছ রোপণ করা হয়েছে। ‘এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গতকাল সকালে নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে একটি নারকেলের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মোঃ ইসমাইল জবিউল্লাহ। তিনি চট্টগ্রামের এই উদ্যোগকে সারা দেশের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন এবং অন্যান্য জেলাতেও তা অনুসরণের আহ্বান জানান। দিনভর বৃক্ষরোপণ শেষে সন্ধ্যায় সীতাকুণ্ডের ডিসি পার্কে র‍্যালি ও এক লাখতম নারকেলের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির সমাপ্তি ঘটে।

সম্পূর্ণ সরকারি অর্থ ব্যয় ছাড়াই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সেনাবাহিনী ও স্থানীয় জনগণের সহযোগিতায় এ আয়োজন সফল করা হয়। সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন একাই প্রদান করে ৪০ হাজার চারা। উপকূলীয় পরিবেশের উপযোগী বিবেচনায় সন্দ্বীপে এক হাজার নারকেলগাছ এবং আনোয়ারায় ২০ হাজার চারা রোপণ করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, এটি কেবল বৃক্ষরোপণ নয়, বরং আমাদের ও আগামী প্রজন্মের বেঁচে থাকার পরিবেশ রক্ষার আন্দোলন।

রোপণ করা গাছের স্থায়িত্ব নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বেড়া দেওয়া, নিয়মিত পরিচর্যা এবং তদারকি কমিটি গঠনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত চারা প্রতিস্থাপনে আরও ১০ থেকে ২০ হাজার চারা মজুত রাখা হয়েছে।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য, সিটি করপোরেশনের প্রশাসকসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক থাকাকালেও জাহিদুল ইসলাম দুই মাসে এক লাখ গাছ রোপণের মাইলফলক অর্জন করেছিলেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss