spot_img

২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আগাম জামিন চেয়ে হাইকোর্টে মিথিলার আবেদন

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সোমবার তার জামিন আবেদন শুনানির জন্য কার্যতালিকায় আসবে।

রবিবার (১২ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চে আইনজীবী নিয়াজ মোর্শেদ এ আবেদন দায়ের করেন।

গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss