spot_img

২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চবিতে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনিক চাকমা নামে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ জানুয়ারি) দুপুর ১ টার দিকে শাহজালাল হলের বিপরীতে এস আলম কটেজের ২১২ নম্বর রুম থেকে এ লাশ উদ্ধার করা হয়।

অনিক চাকমা মেরিন সায়েন্স বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি রাঙ্গামাটি উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করেছেন চবি মেডিকেল সেন্টারের চীপ আবু তৈয়ব। তিনি বলেন, শেষ রাতের দিকে সে আত্মহত্যা করেছে বলে আমরা ধারণা করছি। যেহেতু ভিতর থেকে দরজা বন্ধ ছিল।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন বলেন, সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আমরা এক ছাত্রের লাশ উদ্ধার করেছি। রুমের দরজা বন্ধ ছিল। আমরা দরজা ভেঙে লাশ উদ্ধার করি। হত্যা না আত্মহত্যা সেটা ময়নাতদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধরে নিচ্ছি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss