spot_img

১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

৫০ বছর হলেই বুস্টার ডোজ

করোনা ভাইরাসের বুস্টার ডোজ (তৃতীয় ডোজ) নেওয়ার বয়সসীমা ৫০ বছরে নামিয়ে আনা হয়েছে। ফলে ৫০ বছর বয়সীরাও এখন থেকে বুস্টার ডোজ পাবেন

সোমবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

টিকা কার্যক্রম চলমান আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা বুস্টার ডোজ দিয়ে যাচ্ছি। বুস্টার ডোজে খুব বেশি অগ্রগতি লাভ করেনি। কারণ ৬ মাস সবার পূরণ হয়নি। এ পর্যন্ত প্রায় ৭ লাখের মতো বুস্টার ডোজ দিতে পেরেছি। বুস্টার ডোজের বয়স ছিল ৬০ বছর। সিদ্ধান্ত নিয়েছি ৫০ বছর থেকে এখন বুস্টার দেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন রয়েছে।

তিনি বলেন, টিকা নিলে মৃত্যুঝুঁকি কমে। কিন্তু সংক্রমণের ঝুঁকি কমে না। এ বিষয়টি মনে রাখতে হবে। এ পর্যন্ত সাড়ে ১৪ কোটি টিকা দিয়েছি। আমাদের টিকা যা হাতে আছে এবং যা পাবো তাতে আমাদের জনগণের যতো টিকা প্রয়োজন তার চেয়ে বেশিই আছে।

জাহিদ মালেক বলেন, ৫০ বছরে নামিয়ে এনে বুস্টার ডোজ দিলে প্রায় ৭০ লাখ মানুষকে বুস্টার ডোজ দিতে হবে। সেটা আমাদের জন্য কোনো অসুবিধা নয়। আমরা শিক্ষক, ছাত্র-ছাত্রীদের প্রায় ১ কোটি ৭ লাখ টিকা দিয়ে ফেলেছি। আমাদের কাছে টিকা আছে ৯ কোটি ৩০ লাখ ডোজ। রেজিস্ট্রেশন যারা করেছেন তাদের অধিকাংশের টিকা দেওয়া হয়ে গেছে, খুব একটা বাকি নেই।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss