spot_img

২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১ এপ্রিল

দেশের সকল সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা ১ এপ্রিল আয়োজন করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম বাদলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এ এইচএম এনায়েত হোসেন, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব।

এ বিষয়ে আজ (মঙ্গলবার, ১৮ জানুয়ারি) সকালে অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব সংবাদমাধ্যমে বলেন, ১ এপ্রিল মেডিকেলের ভর্তি পরীক্ষা হওয়ার বিষয়ে একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। এটি এখনো চূড়ান্ত না হলেও সবাই এটিকে উপযুক্ত সময় মনে করছে। তবে সবকিছু ঠিক থাকলে ১ এপ্রিলই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ভর্তি পরীক্ষার নম্বর, আসন সংখ্যাসহ অন্যান্য সব বিষয় নিয়ে পরবর্তী সভায় আলোচনা করা হবে। এরপর সে অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, করোনা অতিমারির মধ্যেও গত বছরের ২ এপ্রিল সারা দেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss