spot_img

১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আরও দু’দিন বাড়ছে গণটিকার মেয়াদ: মীরজাদী সেব্রিনা

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা আজ শনিবার বলেছেন, ‘গণটিকার মেয়াদ আরও দুদিন বাড়ছে। আগামী ২৮ তারিখ পর্যন্ত ক্যাম্পেইনের আওতায় টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। টিকা নিতে আসা মানুষের ভিড়ের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে ‘

তিনি আরও বলেছেন, ‌‘যেসব টিকা কেন্দ্রে ভিড় বেশি থাকবে সেসব কেন্দ্রে দু’দিন টিকা দেয়া হবে। কোন কোন কেন্দ্রে দু’দিন টিকা দেয়া হবে সে বিষয়ে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেবে।’

আজ শনিবার সকাল ৮টা থেকে ‘একদিনে এক কোটি টিকাদান কর্মসূচি’র আওতায় সারা দেশে মহামারী করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া হচ্ছে। আজ টিকাকেন্দ্রে যতক্ষণ ভিড় থাকবে ততক্ষণ টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss