spot_img

২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ১৪

চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ। এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

এর আগে শনিবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ৪৬ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ৮টি ল্যাবে ১ হাজার ৫৫৯টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ জন নগরীর বাসিন্দা। বাকি একজন পটিয়ার ও একজন হাটহাজারীর।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৩৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯১ হাজার ৯০৪ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss