spot_img

২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কবিতা: দখল

আজ পৃথিবী কার দখলে?
বন্দুক, গোলা,বারুদ আর নির্যাতনের আড়ালে।
ভালোবাসায় অমাবস্যা নেমেছে,
দেড় বছরের ছোট শিশু আর্তনাদ করে,
আশিতে পড়া বৃদ্ধ ফোঁরানো আয়ু গুনে,
মায়ের ভালোবাসা প্রিয় সন্তান কে আগলে রাখে,
ক্ষমতার ভালোবাসা দানব দের নৃশংস করে তোলে
যেখানে মানবতা কাদেঁ মুখ লুকিয়ে।
আজ নেই কিছু কিছু নেই আমার দখলে,
সব কিছু ছিটকে গেছে আতঙ্কের কবলে।
আমি চাই সম্প্রীতির দৃঢ় ,মদুময় বন্ধন,
যা মোদের বাধ্য করবে না পেরোতে কাঁটাতার।
আজ আমি মনের গহীন কোটর থেকে বলছি,
হে মানবতা, আমি তোমায় বড্ড ভালোবাসি।
ওহে, ভালোবাসা, মায়া,মমতার সুদাময় বন্ধন,
ফিরে এসো আজ তুমি তাদের মনের গহীনে,
যারা ভালবাসাকে নির্যাতনের শিকলে বেধেছে।

উম্মে সাদিয়া মারগুবা
ঢাকা বিশ্ববিদ্যালয়

Latest Posts

spot_imgspot_img

Don't Miss