spot_img

২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিনোদন ডেস্ক

সর্বশেষ

যা খুশি বলো, আমি নারীর পক্ষেই থাকব: প্রভা

অভিনেত্রী পরীমনির পাশে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার পর সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অতীতে তার একটি ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা টেনে একশ্রেণির মানুষ তাকে কটাক্ষ ও চরিত্রহনন করার চেষ্টা চালাচ্ছেন। তবে এসবে দমে না গিয়ে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন এই অভিনেত্রী।

তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, মানুষের অপমান বা কটূক্তি তার নীতিতে কোনো পরিবর্তন আনতে পারবে না এবং যেকোনো নারীর অসম্মান ও হয়রানির বিরুদ্ধে তিনি সর্বদা সোচ্চার থাকবেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে প্রভা লিখেছেন, ‘আমি যেকোনো নারীর পাশে দাঁড়াব। প্রয়োজনে হাজারবার দাঁড়াব। আমাকে যা খুশি বলুন, আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলুন, যেভাবে খুশি আখ্যায়িত করুন। আপনাদের অপমান কখনোই আমার নীতিকে বদলাতে পারবে না।’

তিনি আরও উল্লেখ করেন যে, কোনো নারীর প্রতিটি কাজের সঙ্গে একমত হওয়া বা তার আচরণ সমর্থন করা বাধ্যতামূলক নয়; তবে এর অজুহাতে তাকে অসম্মান, হয়রানি বা অনিরাপদ বোধ করানোর অধিকার কারও নেই। পরীমনির ঘটনার প্রসঙ্গ টেনে তিনি জানান, ঘটনাস্থলে উপস্থিত অনেকের সঙ্গে কথা বলে তার মনে হয়েছে সাংবাদিকের বিরুদ্ধে আনা অভিযোগটি হয়তো সত্য ছিল না, তবুও সেই পরিস্থিতিতে পরীমনিকে যা সহ্য করতে হয়েছে তার প্রতি তিনি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেছেন।

নিজের অতীতের অনভিপ্রেত ঘটনা টেনে যারা তাকে লজ্জিত করতে চান, তাদের উদ্দেশে প্রভা দৃঢ় কণ্ঠে বলেন, যে ঘটনার জন্য তিনি কখনো দায়ী ছিলেন না, তার জন্য অন্যদের করা বিচার তার পরিচয় নির্ধারণ করে না। পরিশেষে তিনি ঘোষণা দেন, যে মানুষেরা মনে করেন নারীর মর্যাদা নির্ধারণের অধিকার তাদের রয়েছে, তাদের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য তিনি কখনোই নীরব থাকবেন না। বরং এমন মানুষের কাছে অপমানিত হওয়াকেই তিনি বেশি গ্রহণযোগ্য বলে মনে করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss