spot_img

২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৭৯৯

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৫ জনে। এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৯৯ জনের। শনাক্তের হার ৩ দশমিক ৩৫ শতাংশ।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৪ হাজার ৩৭৬ জনে।
মঙ্গলবার (১ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগের দিন সোমবার (২৮ ফেব্রুয়ারি) করোনাভাইরাসে ৪ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৮৯৭ জনের।

মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৬০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ২২ হাজার ১২৫ জন।

২৪ ঘণ্টায় ২৩ হাজার ৮৮৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৩ হাজার ৮১৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৩৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ১, চট্টগ্রামে ৩, রাজশাহীতে ২ , খুলনায় ১ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss