spot_img

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রোজা কবে জানা যাবে সন্ধ্যায়

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে আজ। শনিবার (২ এপ্রিল) বাদ-মাগরিব এ সভা অনুষ্ঠিত হবে।

পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এ সভার আয়োজন করেছে।

এ সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। শুক্রবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ অথবা সংশিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss