spot_img

৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চাঁদা না দেওয়ায় চট্টগ্রামে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ‘চাঁদা না দেওয়ায়’ এক ব্যবসীয়কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত মো. ফরিদ (৪৫) পাহাড়তলী রেলওয়ে কলোনিতে একটি মোটর ওয়ার্কশপ চালাতেন। শনিবার রাতে পাহাড়তলী রেলওয়ে স্টেশন জামে মসজিদের কাছে তাকে পিটিয়ে গুরুতর জখম করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে ফরিদের মৃত্যু হয় বলে নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আরিফ হোসেন জানান।

তিনি বলেন, “গাড়ি ওয়াশের জন্য রেলওয়ে কলোনিতে একটি স্থাপনা তৈরি করেছিলেন ফরিদ। স্থানীয় কিছু লোক তার কাছে চাঁদা দাবি করে ।

“ফরিদ চাঁদা না দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেয়। সেজন্য শনিবার রাত সোয়া ১১টার দিকে ৮/১০ লোক লোক গিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করে। পরে হাসপাতালে তিনি মানা যান।”

পুলিশ এ ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করেছে এবং বাকিদের শনাক্তে কাজ চলছে বলে জানান ফরিদ।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss