spot_img

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে শঙ্খ নদে পড়ে মো. সাজ্জাদের ছেলে মো. শাহেদ (৫) ও মো. রাব্বির (৩) মৃত্যু হয়েছে। রোববার (৮ মে) বিকেলে তেইচ্ছিপাড়া অংশে এই দুর্ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুদের পিতা শঙ্খ তীরে কৃষিকাজ করছিলেন। শিশুরা চরের কাছে খেলছিল। খেলার কোনো একপর্যায়ে পানিতে পড়ে ডুবে গেছে। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, পুকুরিয়া ইউনিয়নে শঙ্খ নদে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। দুই শিশুর দাফনের জন্য উপজেলা প্রশানের পক্ষ থেকে ৪০ হাজার টাকা দেওয়া হবে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss