spot_img

৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চসিকের ভারপ্রাপ্ত মেয়র দায়িত্ব পেয়েছেন গিয়াস উদ্দিন

বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিয়েছেন।

মঙ্গলবার (১০ মে) সকালে চসিক মেয়র ১৫ দিনের সফরে মালয়েশিয়া যাওয়ার পর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নেন গিয়াস উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী।

ভারপ্রাপ্ত মেয়র দায়িত্ব গ্রহণ করে চসিক কর্মকর্তা কর্মচারীদের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, নগর উন্নয়ন ও নাগরিক সেবায় সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে এবং নাগরিক সেবা যাতে বিঘ্নিত না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss