spot_img

৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দুই ওপেনারের ব্যাটে বাংলাদেশের শুভ সূচনা

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় দিনে ব্যাট হাতে ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়েছেন দুই টাইগার ব্যাটার তামিম ইকবাল খান ও মাহমুদুল হাসান জয়। তাতেই এগোচ্ছে বাংলাদেশের ইনিংস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ১৪০ রান।

এখন ৭৯ রানে তামিম ও ৫১ রানে জয় অপরাজিত রয়েছেন।

বিনা উইকেটে ৭৬ রানে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশে আজ আবারও ব্যাট করতে নামে। ব্যাটিং নেমে দেখে-শুনেই খেলে যাচ্ছে আগের দিনের দুই অপরাজিত ব্যাটার তামিম ও জয়। আর দুজনই তুলে নিয়েছেন ব্যক্তিগত অর্ধশতক।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss