spot_img

৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি সোহেল আহমেদ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) আলমগীর মুহম্মদ মনসুরুল আলমকে (পরিচিতি নং ৫৩১২) অবসর গমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (গ্রেড-১) হিসেবে পদায়ন করেছেন। ফলে দাপ্তরিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে উক্ত অধিদপ্তরে মহাপরিচালক (গ্রেড-১) পদে কোনো কর্মকর্তা পদায়িত না হওয়া পর্যন্ত অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।

তিনি বিধিমতে দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

চাকরির মেয়াদ শেষ হওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) আলমগীর মুহম্মদ মনসুরুল আলমকে ১৩ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়। তিনি দীর্ঘদিন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss