spot_img

১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নাপিত্তাছড়ায় নিখোঁজ আরও এক যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝর্ণায় নিখোঁজ হওয়া মাসুদ আহম্মেদ তানভীর (২১) নামে আরও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সর্ভিস। তবে তার সহোদর তারেকের এখনও খোঁজ মেলেনি। তারা নগরীর হালিশহরের বাসিন্দা সাহাব উদ্দিনের ছেলে।

সোমবার (২০ জুন) বিকাল সাড়ে ৪টায় নাপিত্তাছড়া ঝর্ণার পাশের একটি ছড়া থেকে তানভীরকে উদ্ধার করা হয়। এর আগে রবিবার রাতে তার বন্ধু ইশতিয়াকের (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি একই এলাকার জনতা ব্যাংকের জিএম জাকারিয়ার ছেলে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, উদ্ধারের পর ইশতিয়াকুর রহমান প্রান্তর মরদেহ সোমবার ময়না তদন্তের জন্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর আজ সোমবার বিকালে তানভীরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার ভাই তারেকের সন্ধান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবরী দল।

উল্লেখ্য, গত রবিবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় মিরসরাইয়ের নাপিত্তাছড়া ঝর্ণার চূড়ায় উঠে পড়ে যায় দুই সহোদর তানভীর, তারেক ও তাদের বন্ধু ইশতিয়াক। ওইদিন রাতে ইশতিয়াকের মরদেহ উদ্ধার করা হয়।

পরে আজ বেলা ১২টা থেকে নিখোঁজ দুই সহোদর তানভীর ও তারেককে উদ্ধার করতে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবুরী দল এসে উদ্ধার কাজ শুরু করে। পরে বিকাল সাড়ে ৪টায় স্থানীয় একটি ছড়ার পানিতে নিখোঁজ তানভীরের মরদেহ পাওয়া যায়। তানভীর নগরীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসি এবং নিখোঁজ তারেক কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে পড়ত।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss