spot_img

১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মো. জামাল উদ্দিন (৬৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুন) ভোর সোয়া ৪টার দিকে তিনি মারা যান।

মৃত জামাল উদ্দিনের বাড়ি সাতকানিয়ার খাগরিয়া এলাকায়। চট্টগ্রাম কারাগারে তার হাজতি নম্বর ২৬৮৩/২২।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান। তিনি বলেন, আজ ভোরে হাজতি জামাল কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়েন। পরে ভোর সোয়া ৪টায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি আদালতের পরোয়ানা মূলে কারাগারে ছিলেন জামাল।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss