spot_img

২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চলে গেলেন আল্লামা আবদুল হালিম বোখারী

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রাক্তন উপদেষ্টা ও পটিয়া আল জামেয়া আল ইসলামিয়া আরবি বিশ্ববিদ্যালয়ের মহাপরিচালক আল্লামা মুফতি আবদুল হালিম বোখারী আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি লোহাগাড়া উপজেলার পদুয়া গ্রামের মাওলানা মরহুম আবদুল গণির ছেলে।

আজ (মঙ্গলবার) রাত ১০টায় পটিয়া মাদ্রাসার মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে।

এর আগে গত রবিবার আব্দুল হালীম বোখারী হঠাৎ শ্বাসকষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়েন। তাকে নগরীর সিএসসিআর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আইসিইউতে স্থানান্তর করেন। দীর্ঘদিন ধরে তিনি হার্টের সমস্যা, ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছিলেন।

আল্লামা আব্দুল হালীম বোখারী ২০০৮ সাল থেকে আমৃত্যু আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। কওমি মাদরাসা শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব ছিলেন তিনি। ২০২০ সালের ১৫ নভেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে তাকে উপদেষ্টামণ্ডলীর সদস্য নির্বাচিত করা হয়।

এছাড়া তিনি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরিয়াহ সুপারভাইজারি কমিটির সভাপতি, ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ ও বাংলাদেশ তাহফিজুল কুরআন সংস্থার সভাপতি এবং জামিয়া পটিয়ার মুখপাত্র মাসিক আত-তাওহীদের প্রধান সম্পাদক ছিলেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss